স্বাস্থ্যকণ্ঠ
৭ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের এক ঘণ্টার ‘সংহতি’ কর্মসূচি: গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় চলমান রক্তক্ষয়ী সহিংসতা ও গণহত্যার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ জানাতে প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকরা।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল, রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির আওতায় জরুরি চিকিৎসা সেবা ব্যতীত অন্যান্য সব ধরনের চিকিৎসা, বহির্বিভাগ কার্যক্রম এবং শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিকিৎসকরা জানান, মানবাধিকারের চরম লঙ্ঘন, নারী-শিশুসহ অসহায় মানুষের উপর অব্যাহত নৃশংস হামলার প্রতিবাদে তারা এই প্রতীকী অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন।

চিকিৎসকদের ভাষ্য, “আমরা জীবন রক্ষার শপথ নিয়েছি। গাজায় প্রতিনিয়ত সেই জীবনের ওপর যেভাবে চরম আঘাত আসছে, তাতে চুপ করে থাকা আমাদের পেশাগত ও মানবিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।”

এই কর্মসূচির মাধ্যমে তারা শুধু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না, বরং বিশ্বের চিকিৎসক সমাজকে একত্রিত হয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০