স্বাস্থ্যকণ্ঠ
৬ এপ্রিল ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের চিকিৎসক দল মিয়ানমারে প্রশংসিত, ভূমিকম্পে আহতদের সেবা

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৭.৭ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ একটি চিকিৎসক দল দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ২২৭ জন আহত ব্যক্তি পেয়েছেন এই মেডিকেল টিমের চিকিৎসা সহায়তা।

শুক্রবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় গঠিত মেডিকেল ও উদ্ধারকারী দলটি বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে এবং বিভিন্ন জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

গত ২৯ মার্চের ভূমিকম্পে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ আশপাশের এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। ভবন ধস ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে বাংলাদেশ দলটি তৎপর হয়ে ওঠে। তাদের তত্ত্বাবধানে মান্দালয়ের ১০০০ শয্যার জেনারেল হাসপাতাল, ৫০ শয্যার যবুথিরি হাসপাতাল ও লি ওয়ে জেনারেল হাসপাতালে শুক্রবার চিকিৎসাসেবা দেওয়া হয় ১৫০ রোগীকে।

বাংলাদেশ মেডিকেল টিমের সার্জনরা ওই দিন দুটি জটিল ক্যান্সার অস্ত্রোপচার এবং একটি জটিল অর্থোপেডিক অপারেশনও সম্পন্ন করেন। পুরো কার্যক্রমে সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন মোট ২২৭ জন আহত ও অসুস্থ ব্যক্তি।

এছাড়া, মিয়ানমার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ধসে পড়া ভবন পরিদর্শন এবং ভবিষ্যৎ ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনাও গ্রহণ করেছে বাংলাদেশ দলটি। শনিবার সরকারি কয়েকটি ভবনে ক্লিয়ারিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০