স্বাস্থ্যকণ্ঠ
৬ এপ্রিল ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ভোটারদের জোয়ার, ভোটার তালিকায় যুক্ত হচ্ছে আরও ৬০ লাখ

দেশের জাতীয় ভোটার তালিকায় আসছে বড় পরিবর্তন। নির্বাচন কমিশনের (ইসি) চলমান হালনাগাদ কার্যক্রম অনুযায়ী, এবার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে প্রায় ৬০ লাখ নতুন ভোটার। একইসঙ্গে, তালিকা থেকে বাদ দেওয়া হবে প্রায় ২০ লাখের বেশি মৃত ভোটারকে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে দেখা গেছে, এখন পর্যন্ত মোট ৬০ লাখ ৮৩ হাজার ২৮ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ১ হাজার ৫৫ জন।

তথ্য সংগ্রহের পর এ পর্যন্ত প্রায় ৫০ লাখ ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এদের ক্ষেত্রে ছবি তোলা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

অন্যদিকে, যাদের মৃত্যু হয়েছে এমন ২০ লাখ ৫৩ হাজার ৫২৬ জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৮১ হাজার ২০৫ জন, নারী ৮ লাখ ৭১ হাজার ৭৫০ জন এবং হিজড়া ৫৭৩ জন।

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদের এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা এখনো ভোটার হননি, তারা অনলাইনে ফরম পূরণ করে নিজ নিজ এলাকার নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

এই হালনাগাদ প্রক্রিয়া দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০