স্বাস্থ্যকণ্ঠ
৬ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের মানসিক উৎকর্ষে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টার বার্তা

শিশু ও তরুণদের মেধা, মনন ও ব্যক্তিত্ব গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্রীড়া শুধু শারীরিক ফিটনেস নয়, এটি প্রতিযোগিতামূলক মানসিকতা, শৃঙ্খলা, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা গড়ে তোলে বলে মনে করেন তিনি।

রোববার (৬ এপ্রিল) ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন সত্যিই প্রশংসনীয়। এতে তরুণ সমাজ উৎসাহিত হবে এবং ক্রীড়া চর্চার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।”

এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য— ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’—একে সময়োপযোগী এবং যথাযথ উল্লেখ করে তিনি বলেন, “এই প্রতিপাদ্য দেশের ক্রীড়া উন্নয়নের দিকনির্দেশনা দেবে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, সরকার ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের মাধ্যমে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর সৃজনশীলতা ও মেধা বিকাশের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধকে সমৃদ্ধ করবে।

ড. ইউনূস বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সাম্প্রতিক অর্জনগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটে গৌরব অর্জন করেছে, সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে নারীরা আমাদের মুখ উজ্জ্বল করেছে। দাবা, কাবাডি, হকি ও ফুটবলে তরুণ-তরুণীরা আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “আশা করছি, এই দিনটি উপলক্ষে নেওয়া সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণরা হয়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০