বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রোববার (৬ এপ্রিল) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরের অংশ হিসেবে তিনি ১০ এপ্রিল রাশিয়া থেকে ক্রোয়েশিয়ায় যাবেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আলোচনায় দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও সমরাস্ত্র উন্নয়ন বিষয়ে মতবিনিময় হবে বলে জানা গেছে।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র উৎপাদনকারী কারখানাও পরিদর্শন করবেন। এসব পরিদর্শনের উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্য দিকগুলো অনুধাবন করা এবং প্রযুক্তিগত বিনিময়ের সুযোগ খতিয়ে দেখা।
তিন দেশের এই গুরুত্বপূর্ণ সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ১২ এপ্রিল দেশে ফিরে আসবেন বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
মন্তব্য করুন