স্বাস্থ্যকণ্ঠ
৫ এপ্রিল ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ুর প্রভাবে রাজশাহীর আমের ভবিষ্যৎ অনিশ্চিত

রাজশাহী অঞ্চলে শুরু হয়েছে আমের মৌসুম। কলমজাত ছোট ও মাঝারি গাছে গুটি ধরে বাগানজুড়ে আশা জাগালেও, খরা ও মৃদু তাপপ্রবাহে সে আশায় দেখা দিয়েছে অশনিসংকেত। চলমান খরায় অনেক বাগানে গুটি শুকিয়ে ঝরে পড়তে শুরু করেছে। ফলে আমচাষি ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বাগানে ব্যাপকভাবে গুটি ধরেছে। মার্চের মাঝামাঝিতে কয়েকদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও ঈদের আগ থেকে চলতে থাকা খরায় পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে। রাজশাহীর পুঠিয়ার আমচাষি মাহবুব আলম জানান, তার ১০ বিঘা জমির বাগানে বৃষ্টির পর গুটিগুলো কিছুটা সুস্থ হলেও এখন তা ঝরে পড়ছে।

চাষিরা বলছেন, চলতি বছর ‘অন ইয়ার’ হওয়ায় অধিকাংশ গাছে প্রচুর মুকুল এসেছে। ঘন কুয়াশার অনুপস্থিতি এবং দ্রুত শীত বিদায়ের কারণে মুকুলে তেমন ক্ষতি হয়নি। তবে গুটি টিকিয়ে রাখার জন্য প্রয়োজন পর্যাপ্ত সেচ ও যত্ন। রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস জানিয়েছেন, গুটি রক্ষায় কীটনাশক ও সেচ কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের আমচাষি আব্দুল হান্নান বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন হতে পারে। কৃষি বিভাগও আশাবাদী। উপপরিচালক উম্মে সালমা বলেন, এখনও বাগানে যেসব গুটি রয়েছে, সেগুলো ঠিকভাবে ধরে রাখতে পারলে চাষিরা ভালো লাভ করতে পারবেন।

রাজশাহী অঞ্চলে এবার প্রায় ৯৩ হাজার হেক্টর জমির আমবাগানে মুকুল ও গুটি এসেছে। যার মধ্যে তিন জেলার (চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী) বাগানেই রয়েছে ৮৭ হাজার হেক্টরের বেশি জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সোয়া ১১ লাখ মেট্রিক টন আম। আর বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সম্পাদক মুনজের আলম মানিক বলেন, এবার বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় মৌসুম। প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

রাজশাহী কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান জানান, আমের উৎপাদনে স্বাভাবিকভাবেই কখনো বেশি কখনো কম ফলন হয়। এবার বেশি মুকুল আসায় ফলনের সম্ভাবনাও বেশি। তবে আবহাওয়াজনিত ঝুঁকি থেকেই যাচ্ছে।

সব মিলিয়ে, রাজশাহীর আমচাষিরা এখন বৃষ্টির অপেক্ষায়। আকাশ ভরসা না দিলে জমিতে পানি দিয়ে হলেও রক্ষা করতে চান গুটি আম। কারণ গাছের প্রতিটি গুটি এখন যেন সম্ভাবনার প্রতীক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০