পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
এক জরুরি বিজ্ঞপ্তিতে ডেসকো জানিয়েছে, ঈদের সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রাখতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স রিচার্জ করতে হবে। গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই আহ্বান জানানো হয়েছে।
ডেসকো আরও জানিয়েছে, গ্রাহকরা যে কোনো জরুরি প্রয়োজনে সরাসরি ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ডেসকো এই নম্বরগুলোর মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
এ নির্দেশনার মাধ্যমে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়ে ডেসকো বলেছে, ঈদের সময় বিদ্যুৎ সেবা নিশ্চিতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
মন্তব্য করুন