স্বাস্থ্যকণ্ঠ
২৬ মার্চ ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান স্বাধীনতা দিবসে ৫৫ বছরের বাংলাদেশের জয়যাত্রা

আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫৫তম বছরে পা রেখেছে দেশ। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালি জাতি চূড়ান্ত সংগ্রামে আত্মনিয়োগ করে। এ দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে, এবং দেশের জাতীয় পর্যায়ে নানামুখী আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

পতাকা উত্তোলন ও আলোকসজ্জা
সারা দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে শোভা পাচ্ছে জাতীয় পতাকা।

জাতীয় কর্মসূচি ও বাণী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, “জাতীয় জীবনে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা আমাদের কর্তব্য। নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই স্বাধীনতার চেতনা পূরণের মূল লক্ষ্য।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “স্বাধীনতা অর্জন ছিল আত্মমর্যাদা ও অস্তিত্ব রক্ষার লড়াই। আসুন, আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি।”

সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে।

বিশেষ উদ্যোগ ও সেবা
দেশের হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশিত হচ্ছে। দেশের সব শিশুপার্ক এবং জাদুঘর বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী আয়োজন
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরছেন।

আজকের এ দিনে, বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গর্বিতভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০