স্বাস্থ্যকণ্ঠ
২৬ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলের আয়-ব্যয়ের অসামঞ্জস্য নিয়ে কথা বললেন ফাওজুল কবির

রেলওয়েকে একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছেন অন্তর্বর্তী সরকারের রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (২৬ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটে নতুন একটি কমিউটার ট্রেন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, রেলওয়েতে এক টাকা আয় করতে আড়াই টাকার মতো খরচ হয়। এই অস্বাভাবিক ব্যয়ের কারণ খুঁজে বের করতে রেলের সচিব ও মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ফাওজুল কবির আরও বলেন, বিনা টিকিটে ভ্রমণ ও ভাড়া না দেওয়া যাত্রীদের কারণেও রেল লোকসানের মুখে পড়ছে। তিনি জনগণকে আহ্বান জানান, যারা ভাড়া দেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে।

রেলপথ উপদেষ্টা বলেন, “দুর্নীতি ও অপচয় রোধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। ভাড়া না দিলে রেলসেবা চালু রাখা কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে সেবার পরিধি কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না।”

নরসিংদীতে আন্তনগর ট্রেনের স্টপেজের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “প্রতিটি স্টপেজে দাঁড়াতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগে। অতিরিক্ত স্টপেজের কারণে যাত্রীদের যাত্রা দীর্ঘায়িত হবে। এজন্য আমরা আন্তনগর ট্রেনে স্টপেজ সীমিত রাখব, তবে লোকাল ট্রেনে স্টপেজের সংখ্যা বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “রেলের কোচ ও ইঞ্জিন সংকট রয়েছে। এ সমস্যার সমাধানে কাজ চলছে। একটি প্রতিনিধি দল চীনে গিয়ে নতুন কোচ ও লোকোমোটিভ সংগ্রহের আলোচনা করবে।”

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য শহরের বাইরের অঞ্চলের মানুষের চাহিদা মেটানো উল্লেখ করে তিনি জানান, গ্রামীণ জনগণের প্রয়োজনীয়তাগুলো বুঝে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটে নতুন ট্রেনটি ভৈরববাজার থেকে কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়। রেলপথ উপদেষ্টা ফুল দিয়ে যাত্রীদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০