স্বাস্থ্যকণ্ঠ
২৫ মার্চ ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজের স্বাস্থ্য সুরক্ষায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব। সোমবার (২৪ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় বাসিন্দা এবং বিদেশি হজযাত্রীদের স্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হজযাত্রীদের মেনিনজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনদ সঙ্গে রাখতে হবে। কোনো যাত্রী যদি সৌদির বিমানবন্দরে পৌঁছানোর পর টিকা সনদ দেখাতে না পারেন, তবে তাকে দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। টিকা সনদ ছাড়া কোনো যাত্রীকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।”

এর পাশাপাশি, নিরাপদ হজ মৌসুম নিশ্চিত করতে হজযাত্রীদের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণ প্রক্রিয়া সহজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেহহাটি অ্যাপ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ হজ মৌসুমে স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি হজযাত্রীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০