স্বাস্থ্যকণ্ঠ
২৫ মার্চ ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো অর্থোপেডিক সোসাইটির ইফতার অনুষ্ঠান

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বস) নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সার্ভিস বিল্ডিংয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, “আন্দোলনের সময় যাদের সাহসী ভূমিকায় দেখেছি, তারা সবাই আজ এখানে। জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধের ঐক্য আজ অভূতপূর্ব শক্তি প্রদর্শন করেছে।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে যে কোনো সাফল্যের জন্য ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এই ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। আমাদের লক্ষ্য অর্জনে এটি হবে মূল শক্তি।”

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তিনি জানান, “এ পর্যন্ত আমরা দুবার স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। তিন হাজার ৩৩টি সুপার নিউমেরারি পদের অনুমোদন ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে। আগামী দুই মাসের মধ্যেই এসব পদে ২২০টি ডিসিপ্লিনে পদোন্নতি হবে।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এনডিএফের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, “আপনাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। আজকের আয়োজন প্রমাণ করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির যাত্রা শুভ ও সফল হবে।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। আয়োজনে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডা. মো. জহির-উল-ইসলাম, আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, এবং সদস্য সচিব ডা. মোহাম্মদ সিরাজুস সালেহীন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থোপেডিক চিকিৎসক ও সোসাইটির সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেন।

এই ইফতার মাহফিল সোসাইটির সদস্যদের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং সমন্বয়ের বার্তা নিয়ে আসে। অনুষ্ঠানের বিশেষ আলোচনা ও দোয়া আয়োজনটি একটি সফল ও সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০