স্বাস্থ্যকণ্ঠ
২৪ মার্চ ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হকারদের ক্ষোভে উত্তাল সাভার, উচ্ছেদ অভিযানে গাড়ি ভাঙচুরের ঘটনা

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে হকারদের বাধার মুখে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রবিবার বিকেলে বলিভদ্র বাজার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

ঈদ উপলক্ষে মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, রপ্তানি জোন, বলিভদ্র ও বাইপাইল এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল।

অভিযানের সময় পুলিশের কাজে বাধা দেওয়া হয়, এবং তিনজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হলে উত্তেজিত হকাররা তাদের ছাড়িয়ে নিয়ে যায়। পরে, বিক্ষুব্ধ হকাররা পুলিশের একটি গাড়ি (ঢাকা মেট্রো ঠ ১৪-৩৪৩৫) ভাঙচুর করে এবং অভিযানে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে পুলিশসহ অভিযানে থাকা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনূর কবির জানান, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে দুষ্কৃতকারীরা বাধা দেয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, হকাররা অভিযোগ করেছেন যে স্থানীয় নেতাকর্মী এবং পুলিশের কাছে প্রতিদিন চাঁদা দেওয়ার পরেও তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার নেতা জানান, প্রতিদিন হকারদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা আদায় করা হয়, যা মাসে প্রায় দেড় কোটি টাকা ছুঁইয়ে যায়।

তিনি আরও দাবি করেন, জাতীয় দিবস বা উৎসবের আগে হঠাৎ উচ্ছেদ অভিযান চালিয়ে হকারদের ভয় দেখানো হয়, চাঁদার পরিমাণ বাড়ানোর জন্য। পরিস্থিতি সামাল দেওয়ার পর আবার তাদের বসার অনুমতি দেওয়া হয়।

অবৈধ চাঁদাবাজি ও প্রশাসনের দ্বন্দ্বের মধ্যেই চলতে থাকা এ ধরনের অভিযান সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০