বিকেএসপির ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে।
ম্যাচটি চলাকালীন মোহামেডান ক্রিকেট ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ করে মাঠে হার্ট অ্যাটাক করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর তামিমকে নিতে হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছিল, কিন্তু অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়। মোহামেডানের ফিল্ডিংয়ের সময় বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মোহামেডান ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা তামিমের সঙ্গে রয়েছেন এবং বিসিবির কর্মকর্তারাও তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। অন্যদিকে, আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং করছে শাইনপুকুর।
মন্তব্য করুন