স্বাস্থ্যকণ্ঠ
২৪ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি মেডিকেলে মাইগ্রেশন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু ঈদের পর

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে দেশের সরকারি মেডিকেল কলেজে ভর্তির দ্বিতীয় মাইগ্রেশন ঈদের পরে শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত রোববার (২৩ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন জানিয়েছেন, দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশে সময় লাগবে। তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল টিম এ নিয়ে কাজ করছে। আসন্ন ঈদুল ফিতরের পরই তালিকা প্রকাশ করা হবে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবারের ভর্তি পরীক্ষার ফলাফলে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৮০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেধার ভিত্তিতে ৫ হাজার ৭২ জন, মুক্তিযোদ্ধা কোটায় ১৯৩ জন এবং পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় ৩৪৮ জন নির্বাচিত হয়েছেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ৬০ হাজার ৯৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা পাসের হার ৪৫ দশমিক ৬২। ভর্তি কার্যক্রমে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ঈদের ছুটির কারণে দ্বিতীয় মাইগ্রেশন ঈদের আগে শেষ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। তবে ঈদের পর দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০