স্বাস্থ্যকণ্ঠ
২৩ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টয়লেটে বেশি সময় নেওয়ায় যাত্রীকে পাইলটের মারধর

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের এক পাইলটের বিরুদ্ধে টয়লেট ব্যবহারের সময় বেশি নেওয়ার অভিযোগে যাত্রীকে টেনে হিঁচড়ে বের করে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যাত্রী, নিউজার্সি বাসিন্দা ইয়িস রোয়েল লিয়েব, বিষয়টি নিয়ে গত সপ্তাহে মামলা দায়ের করেছেন। মামলায় ইউনাইটেড এয়ারলাইন্স এবং ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে (সিবিপি) আসামি করা হয়েছে।

মামলার বিবরণে লিয়েব জানান, ঘটনাটি ঘটে ২৮ জানুয়ারি। মেক্সিকোর তুলুম থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে যাওয়ার ফ্লাইটে তিনি টয়লেটে প্রায় ২০ মিনিট সময় কাটাচ্ছিলেন কোষ্ঠকাঠিন্যের কারণে। প্রথমে একজন বিমানবালা তাকে টয়লেট ছাড়ার জন্য বললেও তিনি সমস্যার কথা জানান। এরপর আরও ১০ মিনিট পর এক পাইলট এসে দ্রুত টয়লেট ছাড়ার নির্দেশ দেন।

যাত্রী টয়লেট ছাড়তে দেরি করায় পাইলট দরজার লক ভেঙে ফেলেন এবং লিয়েবকে টেনে হিঁচড়ে বের করেন। লিয়েব অভিযোগ করেন, পাইলট তাকে শারীরিকভাবে আঘাত করেন এবং তার কাছে প্যান্ট পরারও সময় ছিল না।

ফ্লাইটটি হিউস্টনে অবতরণের পর সিবিপির ছয়জন কর্মকর্তা বিমানে প্রবেশ করে লিয়েবসহ আরেক অর্থডক্স ইহুদি যাত্রীকে আটক করে। তাদের হাতকড়া পরিয়ে বিমানবন্দর টার্মিনালে নেওয়া হয় এবং তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এই প্রক্রিয়ার কারণে তারা নিউইয়র্কগামী ফ্লাইটটি মিস করেন।

সিবিপির অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিল্টন বেকহ্যাম জানান, বিমান কর্তৃপক্ষের অনুরোধেই ওই দুই যাত্রীকে আটক করা হয়। তবে ইউনাইটেড এয়ারলাইন্স এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ম্যানহ্যাটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় লিয়েব অভিযোগ করেছেন, এই ঘটনার ফলে শারীরিক ও মানসিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ইউনাইটেড এয়ারলাইন্স এবং সিবিপির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০