স্বাস্থ্যকণ্ঠ
২৩ মার্চ ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হাসিনাবিরোধী আন্দোলনের তথ্য ছিল পূর্বেই: জয়শঙ্কর

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তার বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের বিষয়ে ভারত অবগত ছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (২২ মার্চ) ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক কমিটির বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। খবর প্রকাশ করেছে দ্য হিন্দু।

জয়শঙ্কর জানান, হাসিনার ওপর ভারতের প্রভাব সীমিত থাকায় দেশটি কেবল পরামর্শ দেওয়ার ভূমিকায় ছিল। বৈঠকে তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার বিষয়ে শুধু ভারত নয়, আরও কিছু আন্তর্জাতিক অংশীদারও অবগত ছিল।

তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরে বলেন, বাংলাদেশের সেনাবাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর সহিংস হলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

বৈঠকে জয়শঙ্কর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পরিস্থিতি বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল।

এছাড়া, তিনি বাংলাদেশে ‘বহিরাগত শক্তির’ ভূমিকা নিয়ে কথা বলেন। তবে চীনকে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং প্রতিযোগী হিসেবে দেখার কথা জানান।

সার্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, এটি স্থগিত থাকলেও ভবিষ্যতে পুনরুজ্জীবনের সম্ভাবনা রয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০