ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় ঈদের আগে ও পরে ছয়দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান এবং লরি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে জরুরি নিত্যপণ্য পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। শনিবার (২২ মার্চ) রাতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আগের দিন, ৯ মার্চ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে খাদ্যসামগ্রী, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস মাল, ঔষধ, সার ও জ্বালানী বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বিআরটিএ কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ঈদ যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।
মন্তব্য করুন