স্বাস্থ্যকণ্ঠ
২৩ মার্চ ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় চিকিৎসকের উপর নির্যাতন, দ্রুত বিচার দাবি জাতীয় ডাক্তার ফোরামের

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (২২ মার্চ) এনডিএফ কুমিল্লা জেলার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত এক নারীর মৃত্যু ঘিরে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর রোগীর স্বজনরা চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং বহিরাগতদের নিয়ে হাসপাতালে হামলা চালান।

এনডিএফ তাদের বিবৃতিতে বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা চিকিৎসক ও হাসপাতালের কর্মপরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাই। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন ও হাসপাতাল চত্বরে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।”

এনডিএফ নেতারা উল্লেখ করেন, “রোগীর মৃত্যু হলেই চিকিৎসকদের দায়ী করা এবং হামলার শিকার করা একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর আইন প্রয়োজন। ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে কুমিল্লা মেডিকেল কলেজে পূর্ণ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং এতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

এদিকে বিবৃতিতে চিকিৎসকদের সুরক্ষার পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও দুঃখ প্রকাশ করা হয়। তারা বলেন, “ঘটনার শিকার সাংবাদিকদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। সকল পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

শেষে এনডিএফ হুঁশিয়ারি দিয়ে জানায়, “যদি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আমরা সরকারি-বেসরকারি সব চিকিৎসাসেবা বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০