স্বাস্থ্যকণ্ঠ
২২ মার্চ ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিনমাসে পরিচালনায় পরিবর্তন: অধ্যাপক ফজলুল বারী দায়িত্ব নিলেন

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন থাইরয়েড বিভাগের বিশিষ্ট বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম ফজলুল বারী। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কামরুল হুদার নির্দেশনায় মঙ্গলবার (১৮ মার্চ) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

নিনমাসের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে অধ্যাপক বারীকে উষ্ণ অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নিনমাসকে ‘ওয়ার্ল্ড এক্সিলেন্স সেন্টার’ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ফজলুল বারী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে চিকিৎসা পেশায় যোগ দেন এবং ২০০৫ সালে নিনমাসে সহকারী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং ডব্লিউএমআইম ভারতের সম্মানিত ফেলো।

তাঁর কর্মজীবন বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় সমৃদ্ধ। ২০১৭ সালে তিনি বঙ্গবীর ওসমানী পদক এবং ২০২২ সালে আন্তর্জাতিক গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় তাঁর অবদান প্রশংসিত।

নিনমাসের গবেষণাসেবা উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক বারী জানিয়েছেন, তিনি নিনমাসের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চিকিৎসক ও বিজ্ঞানীদের সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০