স্বাস্থ্যকণ্ঠ
২০ মার্চ ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর: ২২ এপ্রিল তারিখ চূড়ান্ত

আগামী ২২ এপ্রিল তিন দিনের উচ্চ পর্যায়ের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এই সফরটি ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে এবং এতে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সমুদ্রপথে সরাসরি বাণিজ্য উন্নয়ন এবং বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে।

সফরের প্রেক্ষাপট

পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী সম্প্রতি বাংলাদেশ সফর করে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চিঠি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন। চিঠিতে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। উভয় পক্ষ আগামী দিনে সচিব পর্যায়ের আলোচনার ব্যাপারে সম্মত হয়েছে, যা ২০১০ সালের পর প্রথমবারের মতো হতে যাচ্ছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের পুনরুজ্জীবন

২০১২ সালে হিনা রাব্বানি খারের ঢাকা সফরের পর থেকে পাকিস্তানি কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। দীর্ঘদিনের বিরতির পর এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সম্ভাব্য সমঝোতা

সফরে বাণিজ্য, অর্থনীতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সরাসরি বাণিজ্য সম্প্রসারণ এবং কূটনৈতিক সম্পর্ক উষ্ণ করার লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অতীত ও বর্তমান প্রেক্ষাপট

১৫ বছরের তিক্ত সম্পর্কের পর, গত বছরের আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের হার বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ইসহাক দারের সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারে।

এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে দীর্ঘমেয়াদে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০