স্বাস্থ্যকণ্ঠ
২০ মার্চ ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দে বাড়তি ছুটি উপহার দিতে যাচ্ছে সরকার

আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি আরও বাড়তে পারে। অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ দিনের নির্ধারিত ঈদ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যুক্ত করার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, ঈদের ছুটির সঙ্গে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) দিনটি নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করা হতে পারে। যদি এটি কার্যকর হয়, তবে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

এ ছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় চাকরিজীবীরা ২৭ মার্চ ঐচ্ছিক ছুটি নিলে টানা ১১ দিন ছুটি ভোগ করার সুযোগ পাবেন। এতে ২৬ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু করে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটির সম্ভাবনা রয়েছে।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে ঐচ্ছিক ছুটি নেওয়া গেলে এই সুবিধা পাওয়া যাবে। সরকার ৩ এপ্রিলকে ছুটি ঘোষণা করলে শুধু ২৭ মার্চ একটি ঐচ্ছিক ছুটি নিয়ে ১১ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সূত্র বলছে, সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি কর্মজীবীরা দীর্ঘ সময় ধরে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন, যা তাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০