স্বাস্থ্যকণ্ঠ
১৯ মার্চ ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কে আন্দোলন: শিক্ষার্থীদের বিক্ষোভে যানজট

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আদালতের রায়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করলে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। এ সময় রামপুর থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।

শিক্ষার্থীদের দাবি, হাইকোর্ট ৩০ শতাংশ পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় দিয়েছে। এই রায়ের ফলে তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রমোশন পাবেন, যা মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ। শিক্ষার্থীদের আশঙ্কা, এতে ডিপ্লোমা পাস করে বের হওয়া নতুন প্রকৌশলীদের জন্য চাকরির সুযোগ ৩০ শতাংশ হ্রাস পাবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীরা শুরু থেকেই নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে আসছে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।”

ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহসিনুর রহমান জানান, শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে এবং আদালতের রায়ের অপেক্ষায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে। শিক্ষার্থীরা মিড টার্ম পরীক্ষা বর্জন করে কলেজের সামনে অবস্থান নেয়।

হাইওয়ে থানার ওসি মামুন মিয়া বলেন, “শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। তবে কলেজের সামনে মহাসড়ক হওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও যান চলাচল স্বাভাবিক হতে সময় লেগেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০