স্বাস্থ্যকণ্ঠ
১৯ মার্চ ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ভূমিতে আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি

সৌদি আরবের মন্ত্রিসভা গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার জেদ্দায় ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নিন্দা জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের তথ্য ও গণমাধ্যমমন্ত্রী সালমান আল-দোসারি বলেছেন, ইসরাইলের হামলা ফিলিস্তিনিদের জীবন ও সম্পদে ভয়াবহ প্রভাব ফেলছে। মন্ত্রিসভা এই হামলাকে অপরাধ বলে অভিহিত করে অবিলম্বে তা বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

বৈঠকের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলোচনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ইসরাইল গাজায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে এখন পর্যন্ত ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরব ইসরাইলি এই হামলাকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০