আগামী ২০ এপ্রিল খ্রিষ্টান ধর্মালম্বীদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ইষ্টার সানডে উপলক্ষে এসএসসির গণিত পরীক্ষা পেছানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড এর মধ্যে বিতর্কের কারণে ওইদিনের পরীক্ষাটি একদিন পিছিয়ে আগামী ২১ এপ্রিল নতুন তারিখে অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করে।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবং লিখিত পরীক্ষা ৮ মে পর্যন্ত চলবে। পরবর্তীতে ১০ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে, ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী এবং ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিবেন।