রমজানের মাসের মাঝামাঝিতে এসে বাজারে সবজির দামে কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে। বেশ কয়েকটি সবজির দাম কমলেও শসা ও লেবুর মতো পণ্যের মূল্য অপরিবর্তিত থাকায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
কাঁচা মরিচ, পটোল, ও সজনে ডাঁটার মতো বেশ কিছু পণ্যের দাম কমলেও বেগুন ও শসার দাম ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ বাজারে সবজির দাম ছিল নিম্নরূপ:
বেগুন: ৮৫ টাকা মিষ্টি কুমড়া: ৪০টাকা
করলা: ১০০ টাকা টমেটো: ২০টাকা
পটল: ১০০ টাকা লেবু: ৪০ টাকা (একটি)
শিম: ৫০ টাকা লাউ: ৬৫ টাকা
ঢেঁড়স: ১০০ টাকা ফুলকপি: ৪৫ টাকা
পেঁপে: ৫০ টাকা কাঁচা মরিচ: ১১০ টাকা
গত সপ্তাহের তুলনায় টক টমেটো, সজনে ডাঁটা, ও ধনেপাতার দাম কমেছে ১০-৪০ টাকা। তবে শসা, লেবুর দাম অপরিবর্তিত থাকায় ক্রেতারা হতাশ।
বাজার করতে আসা ক্রেতা হামিদুর রহমান বলেন, “বাজারে তেমন বড় কোনো পরিবর্তন হয়নি। দাম কমার কথা থাকলেও কমেনি। বিশেষ করে শসা ও লেবুর দাম একেবারে কমছে না।”
একই সঙ্গে ক্রেতা রুবেল মন্তব্য করেন, “কিছু সবজির দাম কম হলেও লেবুর দাম বেড়ে গেছে।”
সবজি বিক্রেতারা জানান, সিজন শেষের কারণে এমন অস্থিরতা স্বাভাবিক।
আজ বাজারে দেশি পেঁয়াজের দাম মান ভেদে ছিল ৩৫-৪০ টাকা এবং আলুর দাম ২৫-৩০ টাকা। নতুন দেশি রসুন ৮০-১০০ টাকা ও চায়না রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চায়না আদার দাম ২০০-২২০ টাকা এবং ভারতীয় আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
আজ কক মুরগির দাম বেড়ে প্রতি কেজি ২৫৫-২৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ও ফার্মের ডিমের দাম কিছুটা কমেছে। দেশি মুরগি ৬০০ টাকায় এবং ফার্মের ডিম প্রতি ডজন ১১০-১১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
আজ বাজারে ইলিশ মাছের দাম মান ভেদে ১ হাজার ১০০ থেকে ৩ হাজার টাকা কেজি। রুই, কাতল, পাবদা, ও শিংসহ অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে।
মুদি পণ্যের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। তবে সয়াবিন তেলের সংকট অব্যাহত।
গত সপ্তাহের তুলনায় ছোলার দাম কেজি প্রতি ১৫ টাকা এবং চিনির দাম ৫ টাকা কমেছে।
বাজারে কিছু পণ্যের দাম কমলেও লেবু, শসা, ও কক মুরগির দামে ক্রেতারা হতাশ। সবজি ও মুদি পণ্যের সামান্য পরিবর্তন বাজারের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।
মন্তব্য করুন