বহু প্রতীক্ষার পর, নিয়মিত ট্রেন চলাচলের জন্য বাংলাদেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ), দুপুর সোয়া ১২টা ১০ মিনিটে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে উদ্বোধনী ট্রেন যাত্রা শুরু করে।
এর আগে, সকাল ১১টায় সেতুর পূর্ব পাশে অবস্থিত ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় একটি অনুষ্ঠানে ফলক উন্মোচন ও ফিতা কেটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়ুকি। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন