স্বাস্থ্যকণ্ঠ
১৮ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের একজোট প্রতিবাদ

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়’। গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সংগঠনের সাধারণ সম্পাদক নোমান আহমেদ চৌধুরী বলেন, “ষড়যন্ত্রমূলকভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা চলছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও নিচে নামিয়ে দিতে পারে। নওগাঁর উর্বর মাটি এবং এর অর্থনৈতিক গুরুত্ব উপেক্ষা করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না।” তিনি আরও বলেন, “এই মেডিকেল বন্ধ হলে নওগাঁয় রক্তপাত হবে। আমরা ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হতে রাজি নই।”

সাবেক সদস্য কায়েস বলেন, “এই অন্তর্বর্তী সরকার বৈষম্যের সৃষ্টি করছে। মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে সরকারের উদাসীনতা চোখে পড়ছে। আমরা এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।”

আরেক সাবেক সদস্য মো. আলী আহসান বলেন, “উত্তরবঙ্গের মানুষের সংখ্যা হয়তো ঢাকায় কম, কিন্তু এর অর্থ এই নয় যে তাদের অধিকার অবহেলা করা হবে। আমাদের উচিত নওগাঁ মেডিকেল কলেজ আধুনিকায়নের দিকে মনোযোগ দেওয়া, অপসারণ নয়।”

সংগঠনের সভাপতি রিদুয়ান রহমান বলেন, “নওগাঁ মেডিকেল কলেজকে মানহীন বলা হচ্ছে, অথচ রাজশাহী বিভাগের মেডিকেল কলেজগুলোর পাশের হার শীর্ষে। স্থায়ী ক্যাম্পাস না থাকাটা সরকারের ব্যর্থতা। আমরা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং প্রয়োজনে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।”

বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, মেডিকেল কলেজটি বন্ধ করার সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে এর উন্নয়নে পদক্ষেপ নিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০