স্বাস্থ্যকণ্ঠ
১৮ মার্চ ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনা মেডিকেল বন্ধের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর শিক্ষার্থী-জনপ্রতিনিধিরা

নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের অভিযোগ এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সোমবার (১৭ মার্চ) বেলা ১২টায় শিক্ষার্থী ও স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা সদর হাসপাতাল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিবাদ জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে স্লোগান দেন, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে।” এছাড়াও তারা “নেত্রকোনা জেগেছে,” এবং “তুমি কে, আমি কে, এনএমসিআর এনএমসিআর” বলে প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার মাজহারুল আমিন বলেন, “নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে কলেজের সমস্যাগুলো সমাধান করতে হবে। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মারুফুল হক শাম্মী, শিক্ষার্থী জামিল ইমতিয়াজ, নিশাত হাসান ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা দাবি করেন, নেত্রকোনা মেডিকেল কলেজকে বন্ধ নয়, বরং উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০