স্বাস্থ্যকণ্ঠ
১৮ মার্চ ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাত হাজার চিকিৎসকের নতুন পদের প্রক্রিয়া শুরু

বাংলাদেশের চিকিৎসা সেবা খাতে প্রথমবারের মতো সাত হাজার সুপারনিউমেরারি পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে, যা চিকিৎসকদের পদোন্নতির পথ সুগম করবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

সোমবার (১৭ মার্চ) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে বক্তব্য দেন স্বাস্থ্য মহাপরিচালক। তিনি বলেন, “চিকিৎসকদের পদোন্নতি নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর নিরলস কাজ করছে। দেশের ইতিহাসে এই প্রথম সাত হাজারের বেশি সুপারনিউমেরারি পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর এক-তৃতীয়াংশ এরই মধ্যে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাকি অংশ দ্রুত পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে অন্যান্য ক্যাডারের মতো সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। পোস্ট গ্র্যাজুয়েশন ও প্রজেক্টের চিকিৎসকদের বিষয়েও আলোচনা হচ্ছে। এছাড়া ৫২টি বিষয়ের সংক্রান্ত কাগজপত্র ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

ড্যাব আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

মহাপরিচালক আরও বলেন, “আগামীকাল (মঙ্গলবার) বিশেষ সহকারীর সভাপতিত্বে এ বিষয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। ড্যাব, এনডিএফ এবং নাগরিক পার্টি এতে অংশ নেবে। আমরা আশা করছি, চিকিৎসকদের জন্য শিগগিরই পদোন্নতির বিষয়টি দৃশ্যমান হবে।”

অনুষ্ঠানে চিকিৎসকদের পদোন্নতির এ পদক্ষেপকে দেশের স্বাস্থ্য খাতের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেওয়া হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০