পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত কমস্যাটস বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা প্রোগ্রামে বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে। এই বৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
কমস্যাটস বিশ্ববিদ্যালয়, যা ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়, এখন একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিওরোলজি, অ্যাপ্লাইড জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ডাটা সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল রিলেশনস, এআই, রিমোট সায়েন্স অ্যান্ড জিআইএস, ম্যানেজমেন্ট সায়েন্স, বায়োসায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগে পড়াশোনা করতে পারবেন।
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ১০০০ ডলার টিউশন ফি, ৫৫০ ডলার ওয়ান টাইম অ্যাডমিশন ফি, ৩০০ ডলার রেজিস্ট্রেশন ফি, এবং ৩০০ ডলার ল্যাব/বেঞ্চ ফি মওকুফ পাবেন। তাছাড়া, আবাসন সুবিধা, পরিবহন সুবিধা এবং স্বাস্থ্যবিমাও প্রদান করা হবে।
আবেদনের জন্য শিক্ষার্থীদের স্নাতকোত্তরের জন্য ১৬ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং ন্যূনতম ২.৫ সিজিপিএ থাকতে হবে। পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে। এছাড়া, আইইএলটিএসে ন্যূনতম ৫ স্কোর বা টোয়েফল আইবিটিতে ৭০ স্কোর অর্জন করতে হবে।
এ বৃত্তির মাধ্যমে শতাধিক শিক্ষার্থী সুযোগ পাবে এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে পারে এই প্রোগ্রাম।
মন্তব্য করুন