স্বাস্থ্যকণ্ঠ
১৭ মার্চ ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মানের নির্বাচনে ইইউর সহায়তা: সুষ্ঠু প্রক্রিয়ার প্রত্যাশা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশন (ইসি) এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

গত রোববার (১৬ মার্চ) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ বৈঠক শেষে সিইসি গণমাধ্যমকে জানান, ইসির প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সিইসি বলেন, “ইইউ জানতে চেয়েছে আমাদের প্রস্তুতি কী পর্যায়ে। ভোটের বাজেট, আর্থিক সক্ষমতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানিয়েছি, বাজেট নিয়ে কোনো সমস্যা নেই। সরকারের কাছে প্রয়োজনীয় তহবিল চাওয়া হয়েছে, এবং তা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, ইউএনডিপি ইতোমধ্যে একটি প্রয়োজনীয়তা মূল্যায়ন (নিড অ্যাসেসমেন্ট) সম্পন্ন করেছে। এ বিষয়ে তারা একটি কর্মশালা আয়োজন করবে, যেখানে সিভিল সোসাইটির সদস্যরা অংশ নেবেন। পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন এবং স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সিইসি বলেন, “ইইউ চায় বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন হোক। এ বিষয়ে আমাদেরও কোনো দ্বিমত নেই। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষভাবে কাজ করছি। স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের পরিবেশ অতীতের মতো হবে না। এটি আরও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমরা নিশ্চিত করতে চাই, প্রত্যেকেই সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।”

সিইসি সবার সহযোগিতা কামনা করে বলেন, “আমরা যা করছি, তা স্বচ্ছতার সঙ্গে করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক মান বজায় রেখে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০