আজ, ১৭ মার্চ ২০২৫ (১৬ রমজান ১৪৪৬), সেহরির শেষ সময় ছিল ৪:৪৯ এবং ইফতারের সময় ৬:০৯।
| নামাজ | সময় |
|---|
| ফজর | ৪:৫০ |
| যোহর | ১২:০৮ |
| আসর | ৪:২৮ |
| মাগরিব | ৬:০৯ |
| ইশা | ৭:২৪ |
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রমজানের প্রথম দিনে (২ মার্চ ২০২৫) ঢাকায় সেহরির শেষ সময় ছিল ভোর ৫:০৪ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬:০২।
প্রতিদিন সেহরির সময় ধীরে ধীরে কমে আসছে এবং ইফতারের সময় একটু করে পিছিয়ে যাচ্ছে।
সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
সঠিক সময় মেনে সেহরি ও ইফতার করা এবং নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
মন্তব্য করুন