স্বাস্থ্যকণ্ঠ
১৬ মার্চ ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইফতার ও “নিরাময় ২”-এর মোড়ক উন্মোচনে প্রাণবন্ত সন্ধ্যা BFDS-এর উদ্যোগে

রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সাইন্স (BFDS) আয়োজিত এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল আকর্ষণ ছিল বিশ্ব ওরাল হেলথ ডে উপলক্ষে মুখের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশিষ্ট ডেন্টাল বিশেষজ্ঞদের প্রবন্ধ সংকলন “নিরাময় ২” এর মোড়ক উন্মোচন।

প্রায় ৩০০ বিশিষ্ট দন্তচিকিৎসক ও BFDS-এর সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি বিশেষ সেমিনারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমি অনুষ্ঠানে বলেন, “ডেন্টাল চিকিৎসা ক্ষেত্রে BFDS দেশের প্রগতিতে অগ্রণী ভূমিকা রাখছে।” সংগঠনের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ আরও বলেন, “সংগঠনের প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় BFDS দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব ও উপস্থাপনায় ছিলেন ডা. সাজেদুল আসিফ। আরও উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. নাজমুল হোসেন, বারডেম ডেন্টাল ইউনিটের অধ্যাপক অরুপ রতন চৌধুরী, এবং অন্যান্য শীর্ষস্থানীয় ডেন্টাল শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্রের অধ্যক্ষ ও বিশেষজ্ঞরা।

“নিরাময় ২” মোড়ক উন্মোচন ও সেমিনারের এই সমন্বিত আয়োজনটি ডেন্টাল চিকিৎসকদের মাঝে পেশাগত উৎকর্ষ এবং জনগণের মুখগহ্বর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০