আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে।
বিশেষ ব্যবস্থায় বিক্রির তৃতীয় দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে মোট ৯৮ লাখ হিট করেছে টিকিট প্রত্যাশীরা। ওই সময়ের মধ্যে সারাদেশে প্রায় ২৬ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।
আজ ২৬ মার্চের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসন বিক্রি করা হচ্ছে। এই দিন ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসন সংখ্যা ছিল ১৩ হাজার ৩৬৩টি, যার মধ্যে প্রথম ৩০ মিনিটেই বিক্রি হয়েছে ১১ হাজার ৩০০টি। সারাদেশে এই সময়ের মধ্যে বিক্রি হয় মোট ১৪ হাজার ৪৪৪টি টিকিট, যার ফলে প্রথম ৩০ মিনিটে ঢাকা ও সারাদেশে মোট ২৫ হাজার ৭৪৪টি টিকিট বিক্রি হয়ে গেছে।
এছাড়া ২৬ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন সংখ্যা ছিল ২৬ হাজার ৬৫১টি এবং সারাদেশের সব ট্রেনের আসন সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৮৫৬টি।
মন্তব্য করুন