অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমানকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বর্তমানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রহমানের জন্য প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রামও অন্তর্ভুক্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে অসুস্থতা অনুভব করায় তিনি হাসপাতালে যান।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লন্ডন থেকে দেশে ফিরে রোজা রাখার কারণে ডিহাইড্রেশন তার অসুস্থতার অন্যতম কারণ হতে পারে। যদিও এ বিষয়ে রহমানের পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত।
প্রসঙ্গত, এ আর রহমান তার সঙ্গীত প্রতিভার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার হঠাৎ অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হলেও ডাক্তারদের পক্ষ থেকে ইতিবাচক খবর শোনার পর সবাই কিছুটা স্বস্তি পেয়েছেন।
মন্তব্য করুন