স্বাস্থ্যকণ্ঠ
১৬ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিডনিতে ছত্রাকের আক্রমণ: সতর্কতার জন্য জেনে নিন প্রতিরোধের উপায়

কিডনিতেও ছত্রাকের সংক্রমণ দেখা দিচ্ছে, যা সময়মতো চিহ্নিত এবং চিকিৎসা না করা হলে শরীরে বড় ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, এ সংক্রমণ রক্ত দূষিত হওয়া, কিডনির কার্যক্ষমতা হ্রাস, এমনকি কিডনির পুরোপুরি অকার্যকর হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

কারা ঝুঁকিপূর্ণ?

ডায়াবেটিসের রোগী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিডনিতে ছত্রাক সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া ক্যানসার, এইডসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরাও এ সংক্রমণের শিকার হতে পারেন। সুস্থ মানুষের ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ খুবই বিরল।

কেন বাড়ছে সংক্রমণ?

চিকিৎসকরা বলছেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে ডায়াবেটিসের রোগীদের মধ্যে এ সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ডায়াবেটিস রোগীদের রক্তে উচ্চমাত্রার শর্করা এবং দুর্বল প্রতিরোধক্ষমতা ছত্রাক বৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করে।

উপসর্গগুলো কী?

কিডনিতে ছত্রাক সংক্রমণের মাত্রা অনুসারে উপসর্গ ভিন্ন হতে পারে। তবে সাধারণত দেখা যায়:

  1. প্রস্রাবে জ্বালা অনুভব।
  2. ঘন ঘন প্রস্রাবের বেগ।
  3. কোমর বা কাঁধে ব্যথা।
  4. বমি ভাব।
  5. জ্বর।

কিছু ক্ষেত্রে, ত্বকের রং বদলে যাওয়া বা ত্বকের স্থিতিস্থাপকতা হারিয়ে শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, সংক্রমণ বেশি হলে রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়ে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে।

কীভাবে সতর্ক থাকবেন?

প্রাথমিক পর্যায়ে চিহ্নিত হলে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক দিয়ে ছত্রাকের সংক্রমণ পুরোপুরি নিরাময় সম্ভব। ডায়াবেটিসের রোগীদের নিয়মিত চিকিৎসা ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা বিশেষ জরুরি।

চিকিৎসকরা বলছেন, প্রস্রাবে জ্বালা বা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যক্তিগত সতর্কতা সংক্রমণ প্রতিরোধে সহায়ক হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০