স্বাস্থ্যকণ্ঠ
১৬ মার্চ ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএমইউ ভিসির ভাষ্য: স্বাস্থ্য ক্যাম্পেইনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে একটি উদাহরণ। গত শনিবার (১৫ মার্চ) বিএসএমএমইউর বহির্বিভাগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, “স্বাস্থ্য ক্যাম্পেইনে মানুষের অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্বে অনন্য স্থানে নিয়ে গেছে। টিকাদান কর্মসূচি থেকে শুরু করে ভিটামিন ক্যাম্পেইন পর্যন্ত সব উদ্যোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। এটি আন্তর্জাতিক মানে অনুসরণীয় দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছয় মাস পরপর শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হলে তারা রাতকানা ও অন্ধত্ব থেকে মুক্ত থাকে। অভিভাবকদের এই সচেতনতা ও অংশগ্রহণ আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আমরা আশা করি, ভবিষ্যতেও একইভাবে তারা সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সাবেক ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদারসহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় বর্তমানে বছরে দু’বার শতকরা ৯৮ শতাংশ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। এই কার্যক্রমের ফলে দেশে ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ ধারাবাহিক সাফল্য বাংলাদেশকে স্বাস্থ্যখাতে বিশ্বে একটি রোল মডেলে পরিণত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০