স্বাস্থ্যকণ্ঠ
১৩ মার্চ ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার নির্ধারণ করবে চিকিৎসক-নার্সদের বেতনসীমা: বিশেষ সহকারী

বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন নির্ধারণে সরকারের উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।

আজ (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চিকিৎসকরা তাদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো দাবি করেছেন, তবে এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। কারণ দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন ঢাকা, মহানগর, জেলা ও উপজেলা শহরে চিকিৎসকদের বেতন ভিন্ন হয়।’

তিনি আরও জানান, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাথে আলোচনা করে খুব শীঘ্রই একটি সর্বনিম্ন বেতন কাঠামো প্রণয়ন করা হবে। চিকিৎসকদের পাশাপাশি সহায়ক নার্স ও অন্যান্য কর্মীদের জন্যও এই বেতন কাঠামো অন্তর্ভুক্ত থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, দ্রুত সময়ের মধ্যে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা সম্ভব হবে।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, দেশে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চিকিৎসকদের বয়স সীমা ৩২ বছর হলেও, তা বাড়িয়ে ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০