স্বাস্থ্যকণ্ঠ
১৩ মার্চ ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার যৌন নির্যাতনের শিকার আট বছরের শিশুটি মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন

মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী সেই শিশুটি আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছে। দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরে পাওয়া সম্ভব হয়নি।

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেও শিশুটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন।”

পোস্টে আরও বলা হয়, শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দুইবার হৃৎস্পন্দন স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর তা সম্ভব হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে, আর দেশের প্রতিটি বিবেকবান মানুষ অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সোচ্চার। সমাজে এ ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে সর্বত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০