স্বাস্থ্যকণ্ঠ
১২ মার্চ ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, দোকান ও ঘর ভস্মীভূত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি দোকান। মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ট্রান্সফর্মার বিস্ফোরণের পর সেখান থেকে আগুনের ফুলকি একটি ঘরের ওপর পড়ে। সেখান থেকে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ঘর ও দোকান।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের মাধ্যমে সঠিক কারণ জানা যাবে। আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজও চলছে।”

অগ্নিকাণ্ডের সময় বস্তির বাসিন্দারা চরম আতঙ্কে তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। আগুনে সব হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা যা কিছু ছিল সব আগুনে পুড়ে গেছে।

উল্লেখ্য, মহাখালী সাততলা বস্তি একটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বস্তির বাসিন্দারা ক্ষয়ক্ষতি পূরণের জন্য সরকারের দ্রুত সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০