প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০০৩ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল, তবে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর সরকার এই পুরস্কার বাতিল করেছিল। কিন্তু, এই রায়ের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তার পুরস্কার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।’
মন্তব্য করুন