দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১১টা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মূলত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। তারা “ধর্ষকের ফাঁসি চাই”, “ন্যায়বিচার চাই”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই” ইত্যাদি স্লোগানে মুখরিত করেন শাহবাগ এলাকা।
শিক্ষার্থীরা জানান, নারী নির্যাতনের প্রতিবাদে শাহবাগ অবরোধের পরিকল্পনা থাকলেও রমজানে জনগণের ভোগান্তি কমাতে তারা বিকল্পভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।
আন্দোলনের আয়োজকদের দেওয়া ছয় দফা দাবিগুলো হলো:
আয়োজকেরা বলেন, দ্রুততম সময়ে দোষীদের শাস্তি নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। শাহবাগের এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন।
মন্তব্য করুন