স্বাস্থ্যকণ্ঠ
১১ মার্চ ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সুযোগ ২০ এপ্রিল: নির্বাচন কমিশনের নির্দেশনা

নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধন পেতে ইসির নির্ধারিত শর্ত পূরণ করে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। সোমবার (১০ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, “নতুন দল হিসেবে নিবন্ধন চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। ইসি আবেদন পর্যালোচনা করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে। রাজনৈতিক দল নিবন্ধন–সংক্রান্ত বিধিতে কোনো পরিবর্তন আসেনি।”

প্রসঙ্গত, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধনপদ্ধতি চালু করা হয়। সেই আইন অনুযায়ী, নিবন্ধন পেতে কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা, অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় পরিচালনা এবং ১০০টি উপজেলা বা মহানগর থানায় কার্যকর অফিস থাকা বাধ্যতামূলক। প্রতিটি অফিসে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকাও শর্তের অন্তর্ভুক্ত।

ইসি জানায়, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪টি। নতুন দল যুক্ত হলে এটি আরও বাড়বে। নিবন্ধনের আবেদন ও শর্তাবলী ইসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০