স্বাস্থ্যকণ্ঠ
১১ মার্চ ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতাল চত্বরে উত্তেজনা: জুলাই যোদ্ধাদের সঙ্গে কর্মীদের সংঘাত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আহতদের সঙ্গে হাসপাতাল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। নিটোরের রেজিস্ট্রার চিকিৎসক ও অর্থোপেডিকস অ্যান্ড ট্রমা সার্জন ডা. মো. আব্দুল কাদের নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. নোমান জানান, রোববার (৯ মার্চ) রাতে ব্লাড ট্রান্সফিউশন নিয়ে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মীদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে রাতে ব্লাড ব্যাংকের কর্মী রফিক মারধরের শিকার হন। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে কর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নেন এবং কর্মবিরতি শুরু করেন। এ সময় আহতদের পক্ষ থেকে আবারও কর্মীদের ওপর ‘হামলা’ চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, দীর্ঘদিন ধরে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের সঙ্গে কর্মীদের টানাপোড়েন চলছিল। কর্মবিরতির সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

ডা. নোমান আরও বলেন, ‘‘ঘটনার পরিপ্রেক্ষিতে আহতদের সঙ্গে একটি বৈঠক শুরু হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’’

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০